News71.com
 Bangladesh
 05 Dec 21, 06:11 PM
 168           
 0
 05 Dec 21, 06:11 PM

গোপালগঞ্জে নামযজ্ঞের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০॥

গোপালগঞ্জে নামযজ্ঞের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০॥

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথর বাজারে নামযজ্ঞ পরিচালনার কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উজানী ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল বোসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে টিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়নের রাহুথর দ্বীননাথ সেবা আশ্রমে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টায় দ্বীননাথ সেবা আশ্রম প্রাঙ্গণে বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য মিটিং আহ্বান করা হয়। এতে কাশিয়ানী উপজেলার হাতিয়ারা, রাজপাট ও মুকসুদপুরের উজানী ইউনিয়নের মোট ১৪টি গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মিটিং চলাকালে নামযজ্ঞ পরিচালনা কমিটি গঠন নিয়ে সরোজ কান্তি বাইন ও ডা. তপন মজুমদারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও চেয়ার নিয়ে মারামারি করে। এতে চেয়ারম্যান শ্যামল বোসসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন