
নিউজ ডেস্কঃ নগরের খুলশী থানার ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ, সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) ফারুক হোসেন, সহকারী যান্ত্রিক প্রকৌশলী (এমই) অপারেশন বজরুল রহমান ও সহকারী সার্জেন্ট চট্টগ্রামকে সদস্য করা হয়েছে। সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।