
নিউজ ডেস্কঃ পটুয়াখালীর মহিপুরে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বত্তরা। রোববার (৫ ডিসেম্বর) ভোরের দিকে মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। পুলিশের তত্ত্বাবধানে ১৫ জনের মধ্যে আটজনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সুস্থ আছেন। এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে যাচ্ছে। স্