
নিউজ ডেস্কঃ ওজনে গড়মিলের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের ট্রাকচালক সমিতি।ভারত থেকে আসা ট্রাকে পণ্যের ওজন মিলছে না হিলি বন্দর স্কেলে, অভিযোগ করায় ভারতীয় ট্রাক চালকরা পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছে তারা।রোববার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি বলেন, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায় ওই দেশের ওজনের সঙ্গে এদেশের ওজন কম হচ্ছে। এ বিষয়ে কয়েকদিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরে স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। তাতেও তাদের ওজনে কম পাওয়া যায়। এ কারণে ভারতীয় ট্রাকচালক সমিতিরা হিলি বন্দরে পণ্যবাহী ট্রকা আনা বন্ধ করে দিয়েছে।তিনি আরো জানান, এর যদি সঠিক সুরাহা না হয় তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।