News71.com
 Bangladesh
 06 Dec 21, 11:42 AM
 179           
 0
 06 Dec 21, 11:42 AM

রাজধানীবাসীকে শতভাগ নিরাপদ পানির গ্যারান্টি দিতে পারবো না॥ ওয়াসা এমডি

রাজধানীবাসীকে শতভাগ নিরাপদ পানির গ্যারান্টি দিতে পারবো না॥ ওয়াসা এমডি

নিউজ ডেস্কঃ শতভাগ নিরাপদ পানির গ্যারান্টি দিতে পারবেন না ওয়াসার এমডি তাকসিম এ খান। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে তিনি এমন কথাই বলেছেন। তিনি বলেন, ঢাকা ওয়াসার সরবরাহ করা ৯০ থেকে ৯৫ শতাংশ পানিই না ফুটিয়ে পান করা যাবে। তবে ফুটিয়ে বা সরাসরি পান করা না করা গ্রাহকের ইচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, পানি ফুটিয়ে খাওয়া গ্রাহকের ইচ্ছে। তারা শতভাগ গ্যারান্টি দিতে পারবেন না। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তাকসিম। এ সময় ঢাকা ওয়াসার পরিচালক (উন্নয়ন) আবুল কাশেম, ব্যবস্থাপক (বাণিজ্যিক) উত্তম কুমার, সংস্থার সচিব প্রকৌশলী শারমিন হক প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা ওয়াসার এমডি বলেন, সমস্যা হচ্ছে পাইপ লাইনে। পাইপ লাইনে যদি না ভাঙা থাকে তাহলে পানি ফোটানোর প্রয়োজন হয় না। এ ছাড়া সমস্যা আপনাদের পানি রিজার্ভের স্থানে। পানি রিজার্ভ করে রাখা স্থান পরিষ্কার রাখলে ৯০ থেকে ৯৫ শতাংশ পানি না ফুটিয়ে পান করা যাবে। আমি জানি না কোন এলাকা বা স্থান এবং সময়ে ১০ শতাংশ খারাপ পানির অবস্থায় রয়েছে। সে ক্ষেত্রে আমাদের পরামর্শ, পানি ফুটিয়ে খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন