News71.com
 Bangladesh
 06 Dec 21, 02:13 PM
 158           
 0
 06 Dec 21, 02:13 PM

ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্নিঝড় জাওয়াদ॥ বৃষ্টিতে ভোগান্তি

ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্নিঝড় জাওয়াদ॥ বৃষ্টিতে ভোগান্তি

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। একইসঙ্গে সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ রাজধানীতেও নামছে বৃষ্টি। মাঝারি ধরনের বৃষ্টির কারণে রাজধানীর সড়কগুলোতে যানবাহন সংকট ও রাস্তাগুলোতে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামী ও সাধারণ মানুষকে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে নদ-নদীগুলোতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি বেড়ে গেছে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকায় বেড়েছে শীত।

সোমবার (৬ ডিসেম্বর) দেশের বেশির ভাগ এলাকাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে দেশের বেশির ভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুরের আগেই এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন