News71.com
 Bangladesh
 06 Dec 21, 02:14 PM
 172           
 0
 06 Dec 21, 02:14 PM

দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপকের মৃত্যু॥

দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হাসান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, মাহমুদ হাসান গত ৭-৮ দিন ধরে আইসিইউতে ছিলেন। তিনি দুই ডোজ করোনার ভ্যাকসিন নিয়েছেন। তার মৃত্যুতে আমরা সবাই খুবই মর্মাহত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার নিজ জেলা রাজবাড়ীতে দাফন করা হবে বলে জানান তিনি। অধ্যাপক ড. মাহমুদ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকবাণীতে ভিসি বলেন, অধ্যাপক ড. মাহমুদ হাসান ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের একজন শিক্ষক ও গবেষক। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মৎস্য চাষ বিষয়ে বিশেষজ্ঞ এই গুণী শিক্ষকের রয়েছে অনেক উদ্ভাবন ও মৌলিক গবেষণা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন