News71.com
 Bangladesh
 06 Dec 21, 02:14 PM
 182           
 0
 06 Dec 21, 02:14 PM

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কয়রায় বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত॥

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কয়রায় বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত॥

নিউজ ডেস্কঃ খুলনার কয়রা উপজেলায় শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ ভেঙে উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরী ও হরিহারপুর গ্রাম আবারও প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে দুই গ্রামের প্রায় দুইশ পরিবার। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শাকবাড়িয়া নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পায়। নদীতে প্রবল স্রোত ও স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় গত শনিবার রাতে হরিহারপুর লঞ্চঘাটের পূর্বপাশ থেকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ পুনরায় ভেঙে যায়। চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে একই স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল ওই এলাকা। তারপর ওই স্থানের বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ দিয়েছিল। তবে অভিযোগ উঠেছে, বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন