News71.com
 Bangladesh
 06 Dec 21, 02:23 PM
 186           
 0
 06 Dec 21, 02:23 PM

ইজিবাইককে এক কিলোমিটার হিঁচড়ে নিল ট্রেন॥ চালক নিহত

ইজিবাইককে এক কিলোমিটার হিঁচড়ে নিল ট্রেন॥ চালক নিহত

নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে ইজিবাইকটিকে হিঁচড়ে নিয়ে যায়।রোববার (৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশনের আউটার সংলগ্ন রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আমানউল্লাহ (২৫)। তিনি রায়পুরার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি নিজের ইজিবাইকে ধানভানার মেশিন নিয়ে কৃষকদের বাড়িতে গিয়ে ধান ভেঙে দিতেন।


রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি খানাবাড়ি রেলস্টেশনের আউটার সংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। ওই সময় আমানুল্লাহ তার ইজিবাইকে ধানভানার মেশিন নিয়ে অসাবধানতাবশত রেলক্রসিংটি পার হচ্ছিলেন। ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থামে। এতে ব্যাটারিচালিত ওই ইজিবাইক ও ধানভানার মেশিনটি দুমড়ে-মুচড়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন