News71.com
 Bangladesh
 06 Dec 21, 06:37 PM
 158           
 0
 06 Dec 21, 06:37 PM

টানা ৭ দিন সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়॥  

টানা ৭ দিন সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়॥   

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ৭ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাসেল শাহ বলেন, সোমবার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে রোববার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।এদিকে, পঞ্চগড়ে শুরু হওয়া শীতের প্রকোপ জনদুর্ভোগ বাড়ছে। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করছে। তবে খানিকটা দিনের তামপাত্রা বৃদ্ধি পেলেও স্থানীয়রা শীত নিবারণে পড়ে থাকছে গরম কাপড়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন