News71.com
 Bangladesh
 06 Dec 21, 07:04 PM
 175           
 0
 06 Dec 21, 07:04 PM

আগামীকাল থেকে বৃষ্টি কবে যাবে॥ জানাল আবহাওয়া অফিস

আগামীকাল থেকে বৃষ্টি কবে যাবে॥ জানাল আবহাওয়া অফিস

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পুরোপুরি শীত পড়ার আগেই বৃষ্টিতে ভিজে নাকাল রাজধানীবাসী। রোববার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টিতে বেশ ঝামেলায় পড়তে হয়েছে সব শ্রেণির মানুষকে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার (৭ ডিসেম্বর) কমতে পারে বৃষ্টি। সোমবার (৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে লঘুচাপে পরিণত হবে। সোমবার বিকালের দিকে বৃষ্টি না কমলেও মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন