
নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার পাঁচ জনে।সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ২৩৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন। এর আগে রোববার (৫ ডিসেম্বর) করোনায় ছয়জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১৯৭ জনের দেহে।