
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটায় অভিযান চালায় জেলায় পরিবেশ অধিদদপ্তর। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামে অভিযান চালান হয়।অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়ায় অবৈধভাবে ভাটা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে ৬টি ভাটা মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও ভাটাগুলোর টিনের চিমনি, ভাটার কিছু অংশ ও প্রায় ৬০ হাজার ইট ধ্বংস করা। আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্স ম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, কর্মকর্তা-কর্মচারীরা, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।