News71.com
 Bangladesh
 06 Dec 21, 10:20 PM
 266           
 0
 06 Dec 21, 10:20 PM

কাটাখালীর পৌর মেয়র আব্বাস ৩ দিনের রিমান্ডে॥  

কাটাখালীর পৌর মেয়র আব্বাস ৩ দিনের রিমান্ডে॥   

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার এ আদেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মেয়র আব্বাসের ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন।এ আবেদনের শুনানির জন্য সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মেয়র আব্বাসকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয়। এরপর আসামির উপস্থিতিতেই শুনানি শুরু হয়। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত আদালত উভয়পক্ষের কথা শোনেন।মামলার বাদীপক্ষের আইনজীবী আসলাম সরকার আদালতকে বলেন, মেয়র আব্বাস আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর কথা বলে সম্প্রীতি নষ্ট করেছেন। পরে ফেসবুকে লাইভে এসে তিনি বলেছেন, এক বড় হুজুরের পরামর্শে তিনি ম্যুরাল নির্মাণ থেকে সরে এসে এ ধরনের মন্তব্য করেছেন। কে সেই বড় হুজুর, সেটা জানা দরকার। এ জন্য আব্বাসকে পুলিশের রিমান্ডে দেওয়া দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন