News71.com
 Bangladesh
 06 Dec 21, 10:27 PM
 252           
 0
 06 Dec 21, 10:27 PM

আশায় আছি, যেদিন ভারতে যেতে ভিসা লাগবে না॥পররাষ্ট্রমন্ত্রী

আশায় আছি, যেদিন ভারতে যেতে ভিসা লাগবে না॥পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমি তো সে দিনের আশায় আছি, যেদিন ভারতসহ প্রতিবেশী দেশে আসা-যাওয়া করতে কোনো ভিসা লাগবে না। তাদের সঙ্গে আমাদের কোনো বাধা থাকবে না। সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছর পূর্তিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ এই আলোচনা সভার আয়োজন করে।

স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক তা আরও গভীরভাবে উদযাপন করতে চাই। একাত্তরের মুক্তিযুদ্ধ ভারত-পাকিস্তানের লড়াই নয়, মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা ইন্ডিয়া- পাকিস্তানের লড়াই নয়। এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধে ভারত সাহায্য করেছে স্বাধীন বাংলাদেশকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন