News71.com
 Bangladesh
 07 Dec 21, 10:56 AM
 224           
 0
 07 Dec 21, 10:56 AM

বহিস্কৃত মেয়র জাহাঙ্গীরের মোটরসাইকেলে আলোচিত প্রতিমন্ত্রী মুরাদের ছবি ভাইরাল॥

বহিস্কৃত মেয়র জাহাঙ্গীরের মোটরসাইকেলে আলোচিত প্রতিমন্ত্রী মুরাদের ছবি ভাইরাল॥

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর মোটরসাইকেল চালাচ্ছেন আর পেছনে বসে আছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে। বহিষ্কৃত মেয়র ও এমপি ডা. মুরাদকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়ার খবর প্রকাশ পেলে তাদের দু’জনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে ‘ভাই ভাই’ ক্যাপশন দিয়ে ছবিটি শেয়ার করছেন। তবে, ছবিটি গত মে মাসের। চলতি বছরের ২৩ মে জাহাঙ্গীর আলম নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, আজ রাতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি মহোদয়কে মোটরসাইকেলে নিয়ে গাজীপুর সিটির চলমান উন্নয়ন কাজ দেখালাম। মূলত সেই ভিডিওর এ স্থিরচিত্রটি ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তিমূলক’ মন্তব্য করায় সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন