News71.com
 Bangladesh
 07 Dec 21, 08:03 PM
 163           
 0
 07 Dec 21, 08:03 PM

বাংলাদেশের সাথে বহুমুখী ‘কানেকটিভিটি’ বাড়াতে চাই॥ ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

বাংলাদেশের সাথে বহুমুখী ‘কানেকটিভিটি’ বাড়াতে চাই॥ ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

নিউজ ডেস্কঃ ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বহুমুখী ‘কানেকটিভিটি’ বাড়াতে চাই। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আমরা কাজ করছি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বহুমুখী কানেকটিভিটির অনেক সুযোগ রয়েছে। সেটা নৌ, রেল, সড়ক নানা পথে হতে পারে। এছাড়া তরুণদের নিয়েও আমরা দুই দেশ কাজ করতে পারি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে, আমরা পরিস্থিতি বিবেচনায় এটা নিয়ে কাজ করছি। ভারতের পররাষ্ট্র সচিব বাংলায় বলেন, ঢাকায় আসতে পেরে আমি খুব আনন্দিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন