News71.com
 Bangladesh
 07 Dec 21, 08:03 PM
 161           
 0
 07 Dec 21, 08:03 PM

গত ৩ মাস ধরে মুরাদ অস্বাভাবিক আচরণ করেছিলেন।। তথ্যমন্ত্রী

গত ৩ মাস ধরে মুরাদ অস্বাভাবিক আচরণ করেছিলেন।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মধ্যে গত তিন মাস ধরে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছিলেন তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ। তিনি বলেন, আমার কাছে গত ৩ মাস ধরে একটু পরিবর্তন মনে হচ্ছিলো। বিভিন্ন ঘটনা এবং কর্মকান্ডে সেটি আমার মনে হয়েছে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিক এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ হাসচন আমাকে সব সময় সহযোগিতা করেছেন। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি এবং তার কিছু বক্তব্য ও ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। সে কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার কথা বলেছেন। সে অনুযায়ী ডা. মুরাদের স্বাক্ষর করা পদত্যাগ পত্র ইত্যোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে তার জনসংযোগ কর্মকর্তা। একটু আগে সেটি নিয়ে গেছে। এ বিষয়টা আসলে দুঃখ জনক। তিনি বলেন, মুরাদ হাসান আমাকে সব সময় প্রতিমন্ত্রী হিসেবে সহযোগিতা করেছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার সুস্থতা এবং তার মঙ্গল কামনা করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন