News71.com
 Bangladesh
 07 Dec 21, 08:03 PM
 164           
 0
 07 Dec 21, 08:03 PM

একনেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন॥

একনেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন॥

নিউজ ডেস্কঃ ৭ হাজার ৪৪৭ কোটি ৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে ৩ হাজার ৬৮২ কোটি ২৮ লাখ টাকা অর্থায়ন করবে সরকার। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫৩ কোটি ৮১ লাখ এবং বৈদেশিক ঋণ ৩ হাজার ৬১০ কোটি ৯৮ লাখ টাকা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অনুমোদিত প্রকল্প নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দর থেকে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে ‘কুমিল্লা সিটি কর্পোরেশনের সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প এবং ‘বৃহত্তর নোয়াখালী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ পর্যায় (১ম সংশোধিত)’ প্রকল্প; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় চট্টগ্রাম ও রাজশাহীতে ক্রীড়া স্কুল প্রতিষ্ঠা (৩য় সংশোধিত)’ প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘৫টি মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন’ প্রকল্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন