News71.com
 Bangladesh
 07 Dec 21, 09:01 PM
 169           
 0
 07 Dec 21, 09:01 PM

ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা॥

ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা॥

নিউজ ডেস্কঃ ফেসবুকের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গারা। সান ফ্রান্সিসকোর উত্তরাঞ্চলীয় জেলা আদালতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া কয়েক ডজন রোহিঙ্গা মামলাটি করেন। তাদের অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্র তৈরি করেছে ফেসবুক। এর আগে মিয়ানমারে সেনা অভিযানে ১০ হাজারের মতো রোহিঙ্গা মুসলমানের প্রাণহানি হয়, আর দেশত্যাগ করতে বাধ্য হয় আরও কয়েক লাখ মানুষ। তবে মামলার বিষয়ে ফেসবুক এসব অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বছরের পর বছর ধরে বিদ্বেষ ও বিপজ্জনক মিথ্যা তথ্য ছড়ানোতে সায় দেওয়ার অভিযোগ রয়েছে। গত ২০১৮ সালে ফেসবুক স্বীকার করেছিল যে তারা সেখানে সহিংসতা ও বিদ্বেষ ছড়ানো ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন