
নিউজ ডেস্কঃ নারীদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নিদের্শনা দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ভিডিও-অডিও সরাতে মৌখিক আদেশ দেন।আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বলা হয়েছে বলে জানান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন)। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ভিডিও-অডিও সরাতে মৌখিক আদেশ দেন।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বলা হয়েছে বলে জানান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন)। পরে তিনি সাংবাদিকদের বলেন, তথ্য প্রতিমন্ত্রীর বিষয়ে সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। তখন এ নির্দেশনা দেন আদালত। শুনানিতে সুমন বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এ ধরনের গালাগালি ও অশ্লীল কথাবার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই দ্রুত এসব অশ্লীল অডিও-ভিডিও সরাতে বিটিআরসির প্রতি নির্দেশনা প্রার্থনা করছি।