News71.com
 Bangladesh
 07 Dec 21, 09:32 PM
 205           
 0
 07 Dec 21, 09:32 PM

একমাত্র সরকারই পারে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে॥ মির্জা ফখরুল

একমাত্র সরকারই পারে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আইন দেখায়, কোন আইন? যে আইন দেখাচ্ছেন, ৪০১ ধারা। সেখানে পরিষ্কার করে বলা আছে—সরকার, শুধু সরকারই পারে তাকে (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। তিনি বলেন, এখানে আইন কোনো বাধা নয়; বাধা হচ্ছে সরকার, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, যারা জনগণের সঙ্গে প্রতারণা করে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শুরু করেছিল। শুধু বিচ্ছিন্ন হয়নি, তারা জনগণের ওপর নির্যাতন, নিপীড়ন করেছে। ৩০ হাজার দেশপ্রেমিক কৃষক, তরুণকে সেদিন হত্যা করা হয়েছে। রক্ষীবাহিনী তৈরি করে গণতন্ত্রকামী মানুষের ওপর নির্যাতন করা হয়েছে। সবশেষে সমস্ত রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন