News71.com
 Bangladesh
 07 Dec 21, 10:20 PM
 198           
 0
 07 Dec 21, 10:20 PM

সবাইকে একসুতায় গাঁথতে পারছি না॥ গয়েশ্বর চন্দ্র রায়

সবাইকে একসুতায় গাঁথতে পারছি না॥ গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা সবাইকে এক সুতায় গাঁথতে পারছি না। সবাই তার চিকিৎসার কথা বলছে। আপনারা আজ এখানে যারা এসেছেন সবাই খালেদা জিয়ার শর্তে একটা গোলটেবিল আয়োজন করেন। আমরা আপনাদের সাথে বিনাদ্বিধায় আসব। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশের বিপন্ন মানবতা ও বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়া আপস করবেন না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আপনারা সেই বিশ্বাস করতে পারেন। আপনারা যদি সত্যিকার অর্থে খালেদা জিয়ার চিকিৎসা চান তাহলে সরকারের পতনের জন্য রাস্তায় নামেন। খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি বলেছিলাম সেটা তাকে খুশি করার জন্য নয়। আজ শুধু দেশেই নয় সারা বিশ্বে প্রমাণিত হয়েছে। সরকার ভয় পায় উল্লেখ করে গয়েশ্ব চন্দ্র বলেন, সরকার চিকিৎসার জন্য যদি ব্যবস্থা নেয় তাহলে আন্দোলন কি থেমে যাবে? নাকি আরও আন্দোলন বাড়বে। অন্যরা কি বসে থাকবে? এসব চিন্তা করেই সরকার ভয়ে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন