News71.com
 Bangladesh
 08 Dec 21, 11:53 AM
 194           
 0
 08 Dec 21, 11:53 AM

নোবিপ্রবি শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকের চালক আটক॥  

নোবিপ্রবি শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকের চালক আটক॥   

নিউজ ডেস্কঃ ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদার (২৩) নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. মামুন আলী (৫৮) চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ী নতুন পাড়া গ্রামের জাবেদ আলী মণ্ডলের ছেলে।

এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় সোনাপুর জিরো পয়েন্টে বিক্ষোভ করেন নোবিপ্রবির শিক্ষার্থীরা। এ সময় তারা জড়িতদের দ্রুত বিচার দাবি করে সড়ক অবরোধ করেন। ট্রাক চালককে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ১টার দিকে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্টে অটোরিকশায় ওঠার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন অজয়। এ অবস্থায় স্থানীয়রা অজয়কে নোয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন