News71.com
 Bangladesh
 08 Dec 21, 11:54 AM
 203           
 0
 08 Dec 21, 11:54 AM

ছাত্র মেসে হামলার ইস্যুতে মধ্যরাতে উত্তপ্ত ইবি॥ কর্মকর্তার বহিষ্কার দাবি

ছাত্র মেসে হামলার ইস্যুতে মধ্যরাতে উত্তপ্ত ইবি॥ কর্মকর্তার বহিষ্কার দাবি

নিউজ ডেস্কঃ মেসে অবস্থানরত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে ছাত্র আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের ওপরে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল, উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা হামলার নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলামের স্থায়ী বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি এ হামলার সঙ্গে জড়িতদের বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলামের পদত্যাগের দাবি জানান।

জানা যায়, মঙ্গলবার (৭ ডিসেম্বর) হামলার পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ১২টার দিকে মিছিল শুরু করেন শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলের শিক্ষার্থীরা এ মিছিলে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও জিয়া মোড় থেকে পৃথক দুটি মিছিল বের করে তারা। মিছিল দুটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে মিলিত হয়। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে রাত দুইটা পর্যন্ত অবস্থান করে স্লোগান দিতে থাকেন। এসময় এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বক্তব্য প্রদান করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন