News71.com
 Bangladesh
 08 Dec 21, 06:25 PM
 239           
 0
 08 Dec 21, 06:25 PM

পাঁচবিবিতে ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা॥ মির্জা ফখরুলের প্রতিবাদ

পাঁচবিবিতে ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা॥ মির্জা ফখরুলের প্রতিবাদ

নিউজ ডেস্কঃ পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে পিটিয়ে হত্যা, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা ও মহিলা দল কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসসহ তার সফরসঙ্গীদের ফেনীর কোনো হোটেলে থাকতে না দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (০৮ ডিসেম্বর) বিবৃতিতে বিএনপি মহাসচিব এ প্রতিবাদ জানান। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারদলীয় সন্ত্রাসীদের কর্তৃক মানুষ হত্যা, খুন, জখমসহ রক্তাক্ত সহিংসতা ইত্যাদি কারণে দেশে এক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমান কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশব্যাপী এক ভয়াবহ দুঃশাসন কায়েম করার কারণেই জনপদের পর জনপদ রক্তাক্ত হচ্ছে। বিরোধীদল দমনের জন্যেই সরকার এক মরণখেলায় অবতীর্ণ হয়েছে। সেই রক্তাক্ত খেলার অংশ হিসেবেই জয়পুরহাটে ছাত্রদল নেতা ফারুক হোসেনকে হত্যা করেছে যুবলীগের সন্ত্রাসীরা। দেশে ধারাবাহিকভাবে এ ধরনের হত্যার ঘটনা ঘটলেও সরকারি আনুকূল্যে দলীয় সন্ত্রাসীরা রেহাই পেয়ে যান। এজন্য আরও অতি উৎসাহে শহর থেকে গ্রামে মানুষের রক্তে হাত রঞ্জিত করছে দুস্কৃতিকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন