News71.com
 Bangladesh
 08 Dec 21, 09:11 PM
 212           
 0
 08 Dec 21, 09:11 PM

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ‘তুলসা’ ভিড়লো চট্টগ্রাম বন্দরে॥

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ‘তুলসা’ ভিড়লো চট্টগ্রাম বন্দরে॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ‘কারাত-২০২১’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়া ‘ইউএসএস তুলসা’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। শনিবার (১১ ডিসেম্বর) জাহাজটি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। বুধবার (০৮ ডিসেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছে। সফরকারী জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে আসলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্য পরিবেশন করে।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজটির অধিনায়ক কমান্ডার উইলিয়াম ডিভোর‌্যাক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক এবং কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।এ ছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও জাহাজটির অধিনায়ক ০৯ ডিসেম্বর চট্টগ্রামের বানৌজা ঈসাখানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে (এসএমডব্লিউটি) মহড়ার সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন