News71.com
 Bangladesh
 08 Dec 21, 10:15 PM
 269           
 0
 08 Dec 21, 10:15 PM

নেপাল-ভুটানের জলবিদ্যুতে উপকৃত হবে ঢাকা-দিল্লি॥ প্রধানমন্ত্রী

নেপাল-ভুটানের জলবিদ্যুতে উপকৃত হবে ঢাকা-দিল্লি॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে ঢাকা এবং দিল্লি উপকৃত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৮ ডিসেম্বর) সকালে গণভবনে সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। সৌজন্য সাক্ষাতকালে শেখ হাসিনা বলেন, নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে উভয় দেশই উপকৃত হতে পারে। কারণ, এটি হবে সবুজ জ্বালানি এবং সস্তাও। সাক্ষাতে বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্তের ছোটখাট কিছু বিষয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজেবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে বৈঠকের মাধ্যমে সমাধান করা যেতে পারে। আমরা চাই এ সমস্যার সমাধান হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হর্ষ বর্ধণ শ্রিংলার সঙ্গে একমত হয়েছেন বলে জানান প্রেস সচিব। কোভিড-১৯ মহামারির ধাক্কা সামলে ভারত স্বাভাবিকের দিকে ফিরে আসছে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সবাই সতর্ক উল্লেখ করে তিনি বলেন, ভারতে এ পর্যন্ত প্রায় ২১ জনের শরীরে নতুন এ ধরন শনাক্ত হয়েছে। আফ্রিকার দেশগুলো ছাড়াও করোনার এই ধরন ইউরোপের বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন