News71.com
 Bangladesh
 09 Dec 21, 11:55 AM
 157           
 0
 09 Dec 21, 11:55 AM

ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হচ্ছে চলনবিল॥  

ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হচ্ছে চলনবিল॥   

নিউজ ডেস্কঃ নেদারল্যান্ডের আর্থিক ও কারিগরি সহায়তায় নাটোরের চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তি করা হচ্ছে। প্রায় ২০০ বিলিয়ন ডলারের এ পরিকল্পনার ৮০টি প্রকল্পের মধ্যে চলনবিলকে অন্তর্ভুক্তকরণে সমীক্ষা কার্যক্রম চলছে। এটি বাস্তবায়ন হলে তিনটি জেলার ১০টি উপজেলা জুড়ে বিস্তৃত চলনবিলের ২০ লাখ মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়ন হবে। বুধবার (০৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম এ কথা বলেন। এ প্রসঙ্গে জেলার সংশ্লিষ্ট অংশীজন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ব-দ্বীপ পরিকল্পনার উপ প্রকল্প পরিচালক মির্জা মো. মহিউদ্দিন বলেন, ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ একটি দীর্ঘমেয়াদী, সমন্বিত ও সামষ্টিক পরিকল্পনা-যা পানি-সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো বিবেচনা করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে সহায়তার জন্য প্রণয়ন করা হচ্ছে। এই পরিকল্পনায় একটি অংশ দেশের জলাভূমি। যা ২০০ বিলিয়ন ডলারের এই পরিকল্পনার ৮০টি প্রকল্পের মধ্যে চলনবিলকে অন্তর্ভুক্তকরণে সমীক্ষা কার্যক্রম চলছে। নেদারল্যান্ড এ ব্যাপারে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। সংলাপে তিনটি জেলার ১০টি উপজেলা জুড়ে বিস্তৃত চলনবিলের ২০ লাখ মানুষের জীবন ও জীবিকা বিষয়ে পাওয়ার পয়েন্টে তথ্যচিত্র উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (আইসিটি) শরীফ শাওন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন