News71.com
 Bangladesh
 09 Dec 21, 11:55 AM
 156           
 0
 09 Dec 21, 11:55 AM

নিরাপদ কর্মস্থল ও পরিবেশ সংরক্ষনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল এপেক্স॥  

নিরাপদ কর্মস্থল ও পরিবেশ সংরক্ষনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল এপেক্স॥   

নিউজ ডেস্কঃ পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে অবদানের জন্য এপেক্স অর্জন করেছে বাংলাদেশ সরকার প্রদত্ত ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’। বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রতিকূলতা রোধে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই বিশেষ সম্মাননা অর্জন করে এপেক্স। বুধবার (০৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি ব্যবহারে উৎসাহিত করার জন্য সরকারের এই উদ্যোগ। এপেক্স কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, কর্মক্ষেত্রে সহনীয় শব্দমাত্রা, কারখানায় জীবন ও নিরাপত্তার নিশ্চয়তা, পরিষ্কার–পরিচ্ছন্নতা, কক্ষে আলোর ব্যবস্থা এবং আরামদায়ক উষ্ণতা নিশ্চিতকরণের মাধ্যমে আমরা ক্রমাগত আমাদের সবুজ কার্যক্রম উন্নত করার প্রচেষ্টা অব্যহত রাখছি। এই বিশেষ স্বীকৃতির জন্য আমরা আপনাদের সবার এবং এই পদক্ষেপের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পৃথিবীকে সজীব, সবুজ রাখার শপথে আমরা অঙ্গীকারবদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন