News71.com
 Bangladesh
 09 Dec 21, 12:05 PM
 186           
 0
 09 Dec 21, 12:05 PM

পাচারকালে সাতক্ষীরায় ৩০ ভরি সোনার বারসহ আটক ১॥

পাচারকালে সাতক্ষীরায় ৩০ ভরি সোনার বারসহ আটক ১॥

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বারসহ সাহেব আলী (৪৫) এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাহেব আলীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির একটি বিশেষ টহল দল বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কুশখালী সীমান্তে ছয়কুরো নামক স্থানে অভিযান চালায়।


এসময় সীমান্তগামী একটি ভ্যান আটক করে ভ্যানচালক সাহেব আলীর দেহ তল্লাশি করে ৩০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। বৈকারী বিওপি কমান্ডার ল্যান্স নায়ক সাহেদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, আটক স্বর্ণ চোরাকারবারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে। আটক স্বর্ণের দাম ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন