News71.com
 Bangladesh
 12 Dec 21, 12:32 PM
 161           
 0
 12 Dec 21, 12:32 PM

ড. ইউনূসের শ্রম আইনের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট॥  

ড. ইউনূসের শ্রম আইনের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট॥   

নিউজ ডেস্কঃ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি আদেশের জন্য রয়েছে। রোববার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন। ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। ড. ইউনূস ছাড়াও এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়েছে। পৃথকভাবে ওই তিনজনও আবেদন করেছেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।গ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন