News71.com
 Bangladesh
 12 Dec 21, 10:10 PM
 196           
 0
 12 Dec 21, 10:10 PM

মাদারিপুরের শিবচরে ১০ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক॥

মাদারিপুরের শিবচরে ১০ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক॥

নিউজ ডেস্কঃ মাদারীপুর জেলার শিবচরে ১০ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ মো. সোহেল শেখ (৩৬) নামে এক বিক্রেতাকে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮। শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জেলার শিবচর উপজেলার উৎরাইল গ্রামের নয়াবাজার সংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি ৭শ গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, হেলমেট, মোবাইল সেট ও ২টি সিমাকার্ড জব্দ করা হয়। সোহেল শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাবর আলী মল্লিককান্দি গ্রামের আব্দুল গনি শেখের ছেলে।

রোববার সকাল ১০টার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সোহেলকে আটক করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, সোহেল একজন পেশাদার মাদকবিক্রেতা এবং দীর্ঘদিন ধরে মাদারীপুর, ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য পাইকারিভাবে ক্রয়-বিক্রয় করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা, মাদারীপুরের ৪টি মাদক মামলা চলমান আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন