
নিউজ ডেস্কঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। বিপথে থেকে সাধারণ জেলেদের জীবিকা ব্যাহত করবে জলদস্যুরা তা কোনো ভাবেই গ্রহণযোগ নয়। রোববার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। দস্যুদের হুঁশিয়ারি দিয়ে র্যাব জিডি আবদুল্লাহ আল মামুন বলেন, উপকূলীয় অঞ্চলে এখনও যারা দস্যুপনা করছেন তারা ফিরে আসুন। প্রয়োজনে আমরা সাহায্য সহযোগিতা করবো। কিন্তু ওই পথে থেকে সাধারণ জেলেদের জীবিকা ব্যাহত করবে, দস্যিপনা করলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা সুন্দরবন দস্যুমুক্ত করেছি।