News71.com
 Bangladesh
 12 Dec 21, 10:10 PM
 201           
 0
 12 Dec 21, 10:10 PM

বাংলাদেশকে ২ কোটি ১৮ লাখ টিকা দিয়েছে ভারত॥ দোরাইস্বামী

বাংলাদেশকে ২ কোটি ১৮ লাখ টিকা দিয়েছে ভারত॥ দোরাইস্বামী

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনার মহামারীর শুরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে সম্ভাব্য সব সহায়তা দেওয়ার জন্য এগিয়ে এসেছে। একই সংস্কৃতি বহনকারী ভারত ও বাংলাদেশকে সবসময় বিশ্ব এক পরিবার হিসেবে দেখেছে। তিনি বলেন, আমরা জানি সবাই নিরাপদ না থাকা পর্যন্ত কেউ নিরাপদ নয়। রোববার ( ১২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি আনন্দিত। এটি কোভিডের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইকে সমর্থন করার জন্য ভারত সরকারের দেওয়া দুটি মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্টের একটি। এই অক্সিজেন প্লান্ট মহামারীর পরেও কাজে আসবে। তিনি বলেন, আপনাদের নিকটতম প্রতিবেশী এবং ঐতিহাসিক বন্ধু হিসেবে জনস্বাস্থ্য এবং জনগণের কল্যাণে বাংলাদেশের প্রচেষ্টাকে আরও উন্নত করার জন্য ভারত নিজ সামর্থ্যের মধ্যে যা করতে পারে তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন