News71.com
 Bangladesh
 13 Dec 21, 11:04 AM
 239           
 0
 13 Dec 21, 11:04 AM

বিমানবন্দরে ট্রলি সংকট থাকলে থাকবে না চাকরি॥ প্রতিমন্ত্রী মাহবুব আলী  

বিমানবন্দরে ট্রলি সংকট থাকলে থাকবে না চাকরি॥ প্রতিমন্ত্রী মাহবুব আলী   

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের হুশিয়ারি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ট্রলি নিয়ে যদি সংকট তৈরি করা হয়, যদি সংকটের পেছনে কারো গাফিলতি পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। যাত্রীদের বিদেশযাত্রা ও আগমনকে আরও আরামদায়ক করতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে ২৫০০ ট্রলি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১২ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালে মিডিয়া ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী একথা বলেন। এর আগে তিনি বিমানবন্দরের দুই টার্মিনাল ঘুরে ব্যবস্থাপনাগুলো দেখেন ও যাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, গত এক-দুই দিন ট্রলি সংকটের জন্য অনেক যাত্রী কিছুটা ভোগান্তির শিকার হয়েছে। এই ব্যাপারে আমরা ইতোমধ্যে কার্যকর ব্যবস্থা নিয়েছি। বিমানবন্দরে মোট দুই হাজার ট্রলি আছে। এর মধ্যে প্রায় ৬০০ ট্রলি অচল হয়ে যায়। কোভিডের কারণে অচল ট্রলিগুলো মেরামত করা সম্ভব হয়নি। তবে আমরা প্রতিদিন ট্রলি মেরামত করছি। ৪-৫ দিনের মধ্যে আরও ৫০০ ট্রলি সচল হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন