News71.com
 Bangladesh
 13 Dec 21, 11:06 AM
 177           
 0
 13 Dec 21, 11:06 AM

বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত॥  

বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত॥   

নিউজ ডেস্কঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে সাগর বিশ্বাস (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে গান শুনছিলেন। রোববার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাগর উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া গ্রামের যতীন বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাগর কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে গান শুনছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন সাগর। রেললাইনের পাশে তার ছিন্নভিন্ন মরদেহ পড়েছিল। রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন