News71.com
 Bangladesh
 13 Dec 21, 06:39 PM
 173           
 0
 13 Dec 21, 06:39 PM

ডি-৮ ভুক্ত দেশে আমদানি-রপ্তানি শুল্ক কমছে॥

ডি-৮ ভুক্ত দেশে আমদানি-রপ্তানি শুল্ক কমছে॥

নিউজ ডেস্কঃ ডি-৮ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় আট দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমে ১০ শতাংশ করা হচ্ছে। এজন্য ডি-৮ প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের (পিটিএ) আওতায় অন্য সদস্য দেশগুলোর শুল্ক ছাড় দেওয়ার পণ্য তালিকা ও সার্টিফিকেট অব অরিজিন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ডি-৮ প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের (পিটিএ) আওতায় অন্য সদস্য দেশগুলোর শুল্ক ছাড় দেওয়ার পণ্য তালিকা ও সার্টিফিকেট অব অরিজিন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখানে ওআইসির আটটি মুসলিম দেশ—বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। এই দেশগুলোর সমন্বয়ে ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মধ্য দিয়ে ডি-৮ (উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা) করা হয়েছিল। এখন ডি-৮-এর মধ্যে কতগুলো পণ্য আছে সেগুলোর শুল্ক ১৫ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা। তাহলে আমদানি-রপ্তানি আরও বাড়বে। ভবিষ্যতে এটি ওআইসির ৪১টি দেশের মধ্যে করা যায় কিনা সেটা চিন্তা-ভাবনা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন