News71.com
 Bangladesh
 13 Dec 21, 06:41 PM
 406           
 0
 13 Dec 21, 06:41 PM

২০২২ প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিল মন্ত্রিসভা॥

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন। সেই ভাষণটা উপস্থাপন করা হয়েছে, মন্ত্রিসভা সেটা অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০ ডিসেম্বর পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে। ১৫ জানুয়ারির পর যদি সংসদ বসে তবে আমরা ৩০ ডিসেম্বর পর্যন্ত আপডেট করে দেব। আর যদি জানুয়ারির প্রথম সপ্তাহে বসে তবে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত যেসব তথ্য আসবে সেটার ভিত্তিতেই আমরা ভাষণটা রেডি করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন