
নিউজ ডেস্কঃ পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নাসির উদ্দীন ওরফে নান্নুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নওগাঁর আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক এ বি এম গোলাম রসুল এ রায় দেন। রায় ঘোষণার সময় নাসির উদ্দীন আদালতের উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। তিনি ব্যক্তি নওগাঁর মহাদেবপুর উপজেলার কাশিবাড়ী কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।