News71.com
 Bangladesh
 13 Dec 21, 08:15 PM
 218           
 0
 13 Dec 21, 08:15 PM

জাতীয় সরকার গঠনে সহায়তা করুন॥ কর্নেল অলি

জাতীয় সরকার গঠনে সহায়তা করুন॥ কর্নেল অলি

নিউজ ডেস্কঃ ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বর্তমান সরকারের উদ্দেশে বলেছেন, সময় থাকতে সম্মান নিয়ে বিদায় নিন, জাতীয় সরকার গঠনে সহায়তা করুন। না হলে পালানোর সময় পাবেন না। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হাতিরঝিলে এলডিপির দলীয় অফিসে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি চেয়ে কর্নেল অলি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ, তাকে দ্রুত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। যদি বিনা চিকিৎসায় তার মৃত্যু হয় তাহলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে। তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচন ছিল বাঙালি ও অবাঙালিদের মধ্যে। সেই নির্বাচনে বাঙালিদের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।নির্বাচনে বাঙালিরা অবাঙালিদের বিরুদ্ধে ভোট দিয়েছে। আওয়ামী লীগ যেহেতু অবাঙালিদের নেতৃত্ব দিয়েছে তাই তাদের লোক নির্বাচিত হয়েছে। বাঙালিরা আওয়ামী লীগকে ভোট দেয়নি, ভোট দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন