News71.com
 Bangladesh
 13 Dec 21, 08:15 PM
 177           
 0
 13 Dec 21, 08:15 PM

জাতীয় নির্বাচনের ২ বছর আগে থেকেই আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে॥ সজীব ওয়াজেদ জয়

জাতীয় নির্বাচনের ২ বছর আগে থেকেই আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে॥ সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনের ২ বছর আগে থেকেই আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, অনেকে আশায় থাকেন, বিদেশী শক্তি এসে ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে টেলিটকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলক ফাইভ-জি নেটওয়ার্ক উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

ফাইভ-জি নেটওয়ার্ক চালু উপলক্ষে রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘নিউ ইরা উইথ ফাইভ-জি’ শীর্ষক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন জয়। নির্বাচন আসার আগে ষড়যন্ত্র বেড়ে যায় মন্তব্য করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা দেখেছি ইতিহাসে, যখনই বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, তখনই কিন্তু কিছু কিছু ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। আমি এটা খেয়াল করেছি যখনই আমাদের নির্বাচনের বছর দুয়েক চলে আসে, তখনই কিন্তু এই ষড়যন্ত্র বেড়ে যায়।’ ‘ঠিক এখন আমাদের সামনের দু’বছর পরে আরেকটা নির্বাচন আছে, এখনই দেখছি এই সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন