News71.com
 Bangladesh
 13 Dec 21, 08:16 PM
 190           
 0
 13 Dec 21, 08:16 PM

করোনাকালে ভার্চ্যুয়াল কোর্টেই ৩ লাখ ২৩ হাজার আবেদন নিষ্পত্তি॥ আইনমন্ত্রী

করোনাকালে ভার্চ্যুয়াল কোর্টেই ৩ লাখ ২৩ হাজার আবেদন নিষ্পত্তি॥ আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোভিডের মধ্যে ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে ৩ লাখ ২৩ হাজার মামলার এপ্লিকেশন নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনার ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কোভিডে যখন সব বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় দেশে অপরাধ বন্ধ ছিল না। আমরা তখন চিন্তায় পড়ে গিয়েছিলাম। ঠিক তখনি প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ভার্চ্যুয়াল কোর্ট চালু করতে। তার নির্দেশনায় ভার্চ্যুয়াল কোর্ট চালু করি। এই ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে আমরা ৩ লাখ ২৩ হাজার মামলার এপ্লিকেশন নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি বলে তিনি জানান। তিনি আরও বলেন, ডিজিটাল সুবিধা ধরে বেঁধে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। টেকনোলজির সঙ্গে এগিয়ে যেতে না পারলে বিশ্বের অন্যান্য দেশ থেকে আমরা পিছিয়ে পড়বো। আর টেকনোলজিকে সাথে নিয়ে চললে আমরাও এগিয়ে যাবো বলেও তিনি মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন