News71.com
 Bangladesh
 14 Dec 21, 11:44 AM
 178           
 0
 14 Dec 21, 11:44 AM

পুরান ঢাকায় ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ॥নিয়ন্ত্রণে ১০ ইউনিট

পুরান ঢাকায় ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ॥নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিকট শব্দে একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির নিচতলা পুরোটাসহ ওপরের কিছু অংশে ধসে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের বের করে নিয়ে আসে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ধারণা, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন