News71.com
 Bangladesh
 14 Dec 21, 05:52 PM
 152           
 0
 14 Dec 21, 05:52 PM

পাটুরিয়ায় ঈগল পরিবহনের বাসের চাপায় নিহত ১॥

পাটুরিয়ায় ঈগল পরিবহনের বাসের চাপায় নিহত ১॥

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ঈগল পরিবহনের বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজিব হোসেন মিয়া বলেন, সকাল ৯টার ঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। এসময় ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।বাসটি জব্দ করা গেলেও চালক এবং তার সহযোগী পালিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন