News71.com
 Bangladesh
 14 Dec 21, 05:53 PM
 194           
 0
 14 Dec 21, 05:53 PM

মুক্তিযুদ্ধের চেতনায় জনগণ আবার জেগে উঠবে॥ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুক্তিযুদ্ধের চেতনায় জনগণ আবার জেগে উঠবে॥ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্কঃ জনগণ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে এবং স্বৈরাচার সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার যুদ্ধে জাতিকে মেধাশূন্য করে দিতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। যে উদ্দেশে বুদ্ধিজীবীরা আত্মদান করেছেন, তা এখনো বাস্তবায়ন হয়নি।

আমরা এ বছর স্বাধীনতার ৫০ বছর পূরণ করতে চলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, আমাদের অগণিত সৈনিক প্রাণ দিয়েছেন, বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন, দুঃখজনক হলেও সত্য গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমরা এখনো গড়ে তুলতে পারিনি। বিএনপি মহাসচিব বলেন, শুধু তাই নয়, স্বাধীনতার সে আশা আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, কিন্তু এখন এক দলীয় শাসন প্রতিষ্ঠা করেছে বর্তমান শাসক গোষ্ঠী। এ শাসক গোষ্ঠী দেশের জনগণের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। দেশের মানুষকে খুন করছে, গুম করছে।সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, স্বাধীনতার সময়ে যিনি বন্দি ছিলেন, যিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা- খালেদা জিয়া। তিনি কয়েক বছর কারাগারে ছিলেন। এখন অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন