News71.com
 Bangladesh
 14 Dec 21, 05:53 PM
 192           
 0
 14 Dec 21, 05:53 PM

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত॥  

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত॥   

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর তুরাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সফিউল্লাহ জুয়েল (৪৫) নিহত হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সফিউল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কবি আজিজুর রহমানের ছেলে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পুরিন্দা এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা জুয়েল গুরুতর আহত হন। পরে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুয়েলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন। স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন