News71.com
 Bangladesh
 14 Dec 21, 06:37 PM
 182           
 0
 14 Dec 21, 06:37 PM

তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি॥

তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। ১৫-১৭ ডিসেম্বর তিনি ঢাকা সফর করবেন। মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভার্চু্যয়ালি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ড. এ কে আব্দুল মোমেন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসছেন।

সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এছাড়াও বাংলাদেশ সফরকালে ভারতের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। জাতীয় সংসদ ভবন চত্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই হবে বাংলাদেশে প্রথম সফর। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন