News71.com
 Bangladesh
 14 Dec 21, 09:15 PM
 190           
 0
 14 Dec 21, 09:15 PM

আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ॥

আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখেছেন। বোর্ড হাসপাতালে ভর্তি থেকে তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সকালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


ওবায়দুল কাদেরের চিকিৎসা সম্পর্কে অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের নিয়মিত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন। তার অ্যাজমা আছে। আগামীকাল সকাল ১০ টায় তাকে আবার দেখা হবে। তারপর পরবর্তী আপডেট জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন