News71.com
 Bangladesh
 14 Dec 21, 10:21 PM
 241           
 0
 14 Dec 21, 10:21 PM

অসুস্থ ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে আওয়ামী লীগ॥  

অসুস্থ ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে আওয়ামী লীগ॥   

নিউজ ডেস্কঃ শারীরিক অসুস্থতার কারণে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ অবস্থায় ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার ফেসবুক পেজে লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ সকালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জনাব ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভীড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন